বড়লেখা প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:২৫

বড়লেখায় উপজেলা আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা শুরু হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও কাতার প্রবাসী ফয়ছল আহমদ এর পৃষ্ঠপোষকতায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন। এতে ধারাভাষ্যকার আমজাদ হোসেন পাপলুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, শিক্ষক লুৎফুর রহমান চুন্নু। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষক রেজাউল করিম মিন্টু, দক্ষিণভাগ উত্তর ইউপির চেয়ারম্যান এনাম উদ্দিন, পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সমাজসেবক আব্দুর নূর, সাবেক ছাত্রলীগ নেতা এমদাদুল ইসলাম সজল প্রমুখ।

উদ্বোধনী খেলায় কাঁঠালতলী ভলিবল-বি টিমকে হারিয়ে পাখিয়ালা ভলিবল টিম জয়লাভ করে।

আপনার মন্তব্য

আলোচিত