১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৫:১২
সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে ৮০০ বোতল অবৈধ ভারতীয় মদ জব্দ করেছে।
বৃহস্পতিবার (দুপুরে) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান জেলা পুলিশের এএসপি (মিডিয়া) সুজ্ঞান চাকমা।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের মাদক ব্যবসায়ী আলী আহমদের পুকুর থেকে এসব মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মদের মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।
এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানার এসআই মো. মশিউর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
মাদক আইনে দায়ের করা মামলার আসামিদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে বলে জানান এএসপি।
আপনার মন্তব্য