কুলাউড়া প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:২১

৩ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

তিন ঘন্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ। সিলেট-আখাউড়া রেল পথের মেলৈভীবাজারের ভাটেরা রেলস্টেশন সংলগ্ন এলাকায় পণ্যবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ৩ঘণ্টা সারাদেশের সাথে সিলেটের রেলযোগাযোগ বন্ধ থাকে।

বেলা ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর সন্ধ্যা ৬টার দিকে সারাদেশের সাথে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. এরফানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে মোবাইলে বলেন, সন্ধ্যা ৬ টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত