১৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:০৫
অমর একুশকে সামনে রেখে সিলেট সরকারী শিশু পরিবারের ৪০ জন শিশু এক কিলোমিটার আল্পনা এঁকেছে। বাগবাড়ি শিশু সমদনের ভেতরের সড়কে আল্পনা আঁকে তারা।
সিলেট নগরীর বাগবাড়িতে সমাজসেবা অধিদপ্তরের পরিচালনাধীন অনাথ ও প্রতিবন্ধি শিশুদের ঠিকানা ‘শিশু পরিবার’। এই পরিবারের সদস্যরা মিলে গত সোমবার থেকে শুরু করে তিনদিনে এককিলোমিটার সড়ক রং তুলিতে রাঙিয়ে তোলে।
বৃহস্পতিবার বিকেলে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনূর রহমান আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন।
এসময় সমাজসেবা অধিদপ্তর, সিলেট এর উপপরিচালক নিবাস রঞ্জন দাস ও অন্যান্য কর্মকর্তাসহ শিশু পরিবারের ১শ’ ৬৫জন শিশু উপস্থিত ছিলেন।
আল্পনা আঁকায় সহযোগিতা করছে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুল।
আপনার মন্তব্য