সুনামগঞ্জ প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ০১:২৬

সিলেট ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

৪০টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক শিবির ক্যাডারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মাহমুদুর রহমান দেলোয়ার সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় সুনামগঞ্জ জেলার ষোলঘর পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ মডেল থানার ওসি হারুন অর রশিদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের এক অভিযানে শিবিরের এ ক্যাডারকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদুর রহমান দেলোয়ার সুনামগঞ্জের ষোলঘর এলাকার বাসিন্দা আব্দুর রউফের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪০টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন সদর থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী।

শিবিরের এই সাবেক সভাপতিকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

আপনার মন্তব্য

আলোচিত