১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:০৫
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব উদযাপন করেছে নজরুল একাডেমি বড়লেখা।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) এ উপলক্ষে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক নন্দী। একাডেমির উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ও এপিপি গোপাল দত্ত, হুইপের একান্ত সহকারি সচিব কবিরুজ্জামান চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, অধ্যক্ষ জহির উদ্দিন, বাংলাদেশ বেতারের সঙ্গীত পরিচালক সুরকার নুরুল ইসলাম সরকার, কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, জয়ন্ত প্রশাদ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মিলন দে, সঙ্গীত শিক্ষক জুমা আচার্য্য, নৃত্য শিক্ষক দেলোয়ার হোসেন দুর্জয়, সঙ্গীত শিল্পী শোভন দলপতি, টিটু দেব নাথ, পার্থ সারতী দে পাপ্পু, জয় দ্বীপ দত্ত প্রমুখ।
অনুষ্ঠানে নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন রচিত ‘নিমন্ত্রণ’ গানের সিডির মোড়ক উন্মোচন ও বাংলাদেশ দৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে দেশব্যাপী বিষয় ও বয়স ভিত্তিক নৃত্য প্রতিযোগীতায় ২০১৬ তে দেশসেরা নজরুল একাডেমীর ৭ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
আপনার মন্তব্য