১৮ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫১
সিলেটের বিশ্বনাথে বাসিয়া নদী বাঁচাতে মানববন্ধন করেছে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ নেতৃবৃন্দ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদরের বাসিয়া ব্রিজে এ মানববন্ধন করা হয়।
বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদেও আহবায়ক নাট্যকার ফজল খানের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক এসপি সেবুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহমেদ নুর উদ্দিন, সাংবাদিক ও কলামিস্ট এএইচএম ফিরোজ আলী, প্রবাসী সিরাজ উদ্দিন, সাংবাদিক আশিক আলী, এমদাদুর রহমান মিলাদ, পুরান বাজার বণিক সমিতির সমাজ কল্যাণ সম্পাদক ফখর উদ্দিন, সংগঠক কাওছার আলী, যুবলীগ নেতা শাহ আলম খোকন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি রাসেল আহমদ, সংগঠনের যুগ্ম-আহবায়ক সামছুল ইসলাম মুমিন ও সদস্য বকুল মিয়া।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বশির আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সুহেল, কমিশনার নাঈম আহমদ, বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার আনোয়ার আলী, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাদিকুর রহমান, শিক্ষাবিদ জহিরুল ইসলাম, শহিদ মিয়া, শ্রমিকদল নেতা আব্দুল কাইয়ূম, যুবলীগ নেতা আবুল মিয়া, সংগঠক আরশ আলী, বাউল বাসানি বারিক, আছকর মিয়া, আমির আলী, জাহান মিয়া, মাহবুব হোসেনসহ অনেকে।
আপনার মন্তব্য