সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১১:৪০

অর্থ আত্মসাতের অভিযোগে সিলেট জীবন বীমার সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

টাকা আত্মসাতের এক মামলায় গ্রেপ্তার হয়েছেন জীবন বীমা কর্পোরেশনের সিলেট আঞ্চলিক অফিসের সাবেক ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সিলেট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

উক্ত মামলায় জীবন বীমার সিলেট আঞ্চলিক অফিসের সাবেক ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন সহ আরো চারজনকে গ্রেপ্তার করা হয় বলে দুর্নীতি দমন কমিশন সূত্রে জানা যায়।

অন্য আটকেরা হলেন- ওই কার্যালয়ের সাবেক জুনিয়র অফিসার মো. ফিরোজ আলম, উচ্চমান সহকারী মো. ওয়াহিদুর রহমান মজুমদার ও নিম্নমান সহকারী মো. দেলোয়ার হোসেন।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন। “আসামিরা জীবন বীমা কর্পোরেশনের সিলেট আঞ্চলিক অফিসে কর্মরত থাকা অবস্থায় একক ও পরস্পর যোগসাজশে কর্পোরেশনের ১ কোটি ৯০ লাখ ৩৬ হাজার ৬০৫ টাকা আত্মসাৎ করে।”

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় ২০১৬ সনের  ১২ জুলাই মামলা করেন জীবন বীমা কর্পোরেশনের সিলেট আঞ্চলিক অফিসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান।

এরপর আদালতে নির্দেশে মামলাটি তদন্ত শুরু করেন দুদকের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল।

আপনার মন্তব্য

আলোচিত