নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ১৮:৫২

সিলেট চেম্বারের ৫০ বছর পূর্তি উৎসব ২২ ও ২৩ ফেব্রুয়ারি

১৯৬৬ সালে যাত্রা শুরু করা সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পথচলার পঞ্চাশ বছর পূর্ণ করেছে। এ উপলক্ষ্যে আগামী ২২ ও ২৩ ফেব্রুয়ারি আয়োজন করা হয়েছে পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানের। সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরে সিলেট চেম্বারের সভাপতি সালাউদ্দিন আলী আহমদ।

এ সময় তিনি জানান, ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় চেম্বার ভবনের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে দুইদিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হবে। মূল অনুষ্ঠান শুরু হবে আড়াইটায় নগরীর আমানউল্লাহ কনভেনশন সেন্টারে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রাতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৩ ফেব্রুয়ারি বেলা ৩ টায় রয়েছে সেমিনার ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান।

চেম্বার নেতারা জানান, ১৯৬৬ সালে ১০২ নিয়ে লালদিঘীর পাড়ের এক কক্ষের একটি অফিস কক্ষে যাত্রা শুরু করে সিলেট চেম্বার অব কমার্স। বর্তমানে চেম্বারের সদস্য সংখ্যা ৪ হাজার। ১৯৬৭ সালে বাণিজ্য মন্ত্রনালয় থেকে টিও লাইসেন্স লাভ করে এবং ১৯৭৩ সালে কোম্পানী আইনের অধিনে নিবন্ধিত হয় সিলেট চেম্বার।

আজকের সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী এবং পরিচালক ও ৫০ বছর পূর্তি উদ্যাপন কমিটির আহবায়ক খন্দকার সিপার আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মোঃ লায়েছ উদ্দিন, নুরুল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মোঃ এমদাদ হোসেন, আমিরুজ্জামান চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, চন্দন সাহা, মোঃ বশিরুল হক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত