সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:১৫

শফিক চৌধুরীর গাড়িতে হামলার নিন্দা পরিবহণ শ্রমিক ফেডারেশনের

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীর গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।

সোমবার (২০ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমাস্থ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কার্যালয়ে আয়োজিত সভায় ফেডারেশনের নেতৃবৃন্দ হামলাকারী ও হামলার নেপথ্য নায়কের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সজিব আলীর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির কার্যকরী সভাপতি মো. দিলু মিয়া, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ-এর সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, পরিবহন শ্রমিক ফেডারেশন সহ-সভাপতি সঞ্জিত কুমার দেব, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি কাজী মোহাম্মদ মলাই মিয়া, সহ-সভাপতি রুনু মিয়া মঈন, সহ-সভাপতি খলিল খান, সহ-সভাপতি সুন্দর আলী খান, সহ-সভাপতি আব্দুছ ছালাম, সহ-সভাপতি আপ্তাব উদ্দিন, সহ-সভাপতি পাভেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিক উদ্দিন রফিক ও আজাদুর রহমান ওয়াদুদ, সহ-সাধারণ সম্পাদক নূর উদ্দিন,আইয়ুবুর রহমান ও হাসমত আলী হাসু, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, প্রচার সম্পাদক আব্দুল গফুর, সহ-প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, সমাজকল্যাণ সম্পাদক মতছির আলী, সহ-সমাজকল্যাণ সম্পাদক ইনছান আলী ও নিখিল চন্দ্র দাস, কার্যকরী সদস্য ইকবাল আহমদ প্রমুখ।

সভায় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি নেতৃবৃন্দ বলেন, একটি কুচক্রী মহল ট্রাক শ্রমিক লীগ নামে পরিবহন সেক্টরে ত্রাস সৃষ্টি করে চলেছে। অথচ পরিবহন এমনকি শ্রমিক লীগে ‘ট্রাক পরিবহন শ্রমিক লীগ’ নামে কোন সংগঠনই নেই। নেতৃবৃন্দ বলেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী শ্রমিক বান্ধব নেতা। তিনি সব সময় পরিবহন শ্রমিকদের বিভিন্নভাবে সহায়তা করে থাকেন। একটি কুচক্রী মহল সরকার দলের ‘লীগ’ শব্দ ব্যবহার করে সরকার দলীয় এ নেতার উপর হামলা চালিয়েছে, যা কোনভাবে সহ্য করার নয়।

আপনার মন্তব্য

আলোচিত