২১ ফেব্রুয়ারি , ২০১৭ ২৩:০৩
মৌলভীবাজারের বড়লেখায় র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ, বিএনপি এবং তাদের অঙ্গসহযোগী সংগঠনগুলো।
আ. লীগ : মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপির নেতৃত্বে পৌর শহরে র্যালী বের করে করা হয়। র্যালীটি শহর ঘুরে দক্ষিণ বাজার এলাকায় গিয়ে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক জুনু, উপজেলা যুবলীগ সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেন পারভেজ রিপন ছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করেন আওয়মী লীগের নেতা-কর্মীরা।
বিএনপি : মঙ্গলবার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠন পৌর শহরে শোক র্যালী বের করে। শোক র্যালী পৌর শহর ঘুরে উত্তর বাজার এলাকায় গিয়ে পথ সভায় মিলিত হয়।
র্যালী পরবর্তী পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ। এতে উপজেলা জাসাসের সাধারন সম্পাদক রায়হান মুজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান খছরু, পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খাঁন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হোসেন গিয়াস, সদর ইউপি বিএনপির আহবায়ক মইন উদ্দিন, পৌর যুবলের সভাপতি সাইফুল ইসলাম খোকন, সাবেক ছাত্রদল সভাপতি আব্দুল কাদির পলাশ, জিয়া পরিষদের সভাপতি লুৎফুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি এবি সিদ্দিকি দুলাল, জেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম মতিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, যুগ্ম আহবায়ক সাইফুর রহমান, মোস্তাক আজিজ মান্না, শওকত হাসান, নুরুল ইসলাম সুজন, আমান হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান সিপার, মিছবা উদ্দিন, সুমন আহমদ, আজাদ হোসেন আবু প্রমুখ।
আপনার মন্তব্য