নিজস্ব প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৪১

এখানে অনেক পাকিস্তানপ্রেমী থাকতে পারে, চেম্বারের অনুষ্ঠানে অর্থমন্ত্রী

পাকিস্তান এবং ইসরাইল বিশ্বের অন্যতম দুই অসভ্য ও বর্বর দেশ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার বিকালে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, এখানে অনেক পাকিস্তানপ্রেমী থাকতে পারে, তারা কথাটি মনে রাখবেন।

বক্তব্যকালে দেশে শিল্পায়নের জন্য ২০১৮ সালের পর গ্যাস কোন সমস্যা হবে না বলেও জানান অর্থমন্ত্রী। সিলেটের মানবসম্পদকে কাজে লাগানো ও আইটিখাতেকে গুরুত্বপ্রদানেরও আহ্বান জানান অর্থমন্ত্রী।

নগরীর আরামবাগস্থ আমানউল্লাহ কনভেনশন সেন্টারে বুধবার দুপুর থেকে সিলেট চেম্বারের দুদিনব্যাপী ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হয়। বৃহস্পতিবার এ অনুষ্ঠান শেষ হবে।

আপনার মন্তব্য

আলোচিত