২২ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:১১
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জীবনটাকে উপভোগে রুচিশীল হতে হবে, রুচির বিকাশ ঘটাতে হবে, কারণ উন্নত রুচির মানুষ কখনো খারাপ কাজ করতে পারে না।
বুধবার রাতে সিলেটে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত দশদিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। নগরীর মাছিমপুরের আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে এ উৎসব শুরু হয় বুধবার বিকেলে। রাতে অনুষ্ঠিত হয় উদ্বোধনের আনুষ্ঠানিকতা।
স্যার ফজলে হাসান আবেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। এছাড়া বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা ড. আবুল মোমেন, চেয়ারম্যান আবুল খায়ের বক্তব্য রাখেন।
এই উৎসবে এ পর্যন্ত ৩৫ হাজার মানুষ রেজিস্ট্রেশন করেছেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এতে সিলেটের মানুষের অংশগ্রহণের স্বতস্ফুর্ততা প্রমাণ করে।
৩ মার্চ পর্যন্ত চলা এ উৎসব প্রতিদিন দুপুর থেকে শুরু হয়ে চলবে মধ্যরাত পর্যন্ত। কেবল ২৪ ও ২৬ ফেব্রুয়ারি উৎসব শুরু হবে সকাল ১০টা থেকে।
আপনার মন্তব্য