নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ১৯:৩৩

শিল্পী সুষমা দাসের বাসায় সংষ্কৃতিমন্ত্রী

একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোক সংগীতশিল্পী সুষমা দাসকে দেখতে বৃহস্পতিাবার তাঁর বাসায় যান সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এবছর শিল্পকলায় একুশে পদক পান সুষমা দাস।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় তিনি শিল্পী সুষমা দাসের বাসায় গেলে তাকে ফুল দিয়ে করে নেন সুষমা দাস এর পরিবারের সদস্যরা। মন্ত্রী শিল্পীর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং সুষমা দাসের গাওয়া বিভিন্ন গীতিকবির লোকগান নিয়ে তাঁর সাথে কথা বলেন।

সংষ্কৃতিমন্ত্রী বলেন- ভবিষ্যত প্রজন্মের জন্য সুষমা দাস এর কণ্ঠে গাওয়া লোকগানকে সংরক্ষণ করা জরুরী। তিনি এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে তাঁর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জগদীস চন্দ্র দাশ, বর্তমান কাউন্সিলর ইলিয়াসুর রহমান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এবং কবি ও গবেষক সুমনকুমার দাশ।

শিল্পী সুষমা দাস সংষ্কৃতিমন্ত্রীকে রাধারমণ দত্তের একটি গান খালি গলায় গেয়ে শোনান। মন্ত্রী সুষমা দাসের শারিরীক সুস্থতা কামনা করেন এবং তাঁর কণ্ঠে গাওয়া গান সংরক্ষণে তাঁর সহযোগিতা কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত