সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৫৩

মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও মজুদ : ইন্ডিয়া হারবালকে ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও মজুদ রাখার অপরাধে ইন্ডিয়া হারবাল সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাবের একটি আভিযানিক দল ইন্ডিয়া হারবাল সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করে বলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার বিকেলে সিলেটের দক্ষিণ সুরমার মমিনখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী ইন্ডিয়া হারবাল সেন্টারের মালিক ডা. বিশ্বজিৎ চক্রবর্তীকে (৪৫) নগদ ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট  মো. মোস্তাফিজুর রহমান। এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ অভিযানে নের্তত্ব দেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান এবং র‌্যাবের সহকারী পরিচালক জে এম ইমরান।

জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত