২৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২০:০২
হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে রোববার দুপুর ১২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে সচেতন হাওরবাসীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে।
সাংবাদিক বিন্দু তালুকদারের পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আইনজীবি হোসেন তৌফিক চৌধুরী, সাংবাদিক বিজন সেন রায়, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, প্রভাষক মশিউর রহমান, ডা. মোরশেদ আলম, রুহুল আমীন, আজাদ হোসেন বাবলু, পৌর প্যানেল মেয়র হোসেন আহমেদ রাসেল, সাংবাদিক শামস শামীম, সাংবাদিক গিয়াস চৌধুরী, সালেহীন চৌধুরী শুভ, মেহেদী হাসান চৌধুরী রাসেল, রিংকু চৌধুরী প্রমুখ। গনমাধ্যমকর্মী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মানববন্ধনকালে বক্তব্যে বক্তারা পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও উদাসীনতার চিত্র তুলে ধরেন এবং অবিলম্বে বোরো ফসল রক্ষার্থে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আপনার মন্তব্য