নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৩২

সুরঞ্জিতের আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. জয়া সেন

সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যতে শূন্য হওয়া সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন সুরঞ্জিতেরই স্ত্রী ড. জয়া সেন গুপ্ত।

রবিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় তাদের মনোনয়ন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩০ মার্চ এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে জয়া সেনগুপ্তের পক্ষে পুত্র সৌমেন সেনগুপ্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এ আসনের মোট ভোটার ২ লাখ ৪৫ হাজার ৮৩৮ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৪৭৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ২২ হাজার ৩৬৪ জন।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য ও সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ফলে শুন্য হয়ে যায় জাতীয় সংসদের এই আসনটি।

আপনার মন্তব্য

আলোচিত