জগন্নাথপুর প্রতিনিধি

০১ মার্চ, ২০১৭ ০১:২০

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মো.আব্দুল মতিন

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে কলেজ পর্যায়ে প্রতিযোগিতায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর উপজেলায় শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো.আব্দুল মতিন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়( শাবি) সমাজ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করে ১৫ বছর ধরে জগন্নাথপুর উপজেলাসহ ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ ও দিরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষকতা করছেন আব্দুল মতিন।

আব্দুল মতিন ২০০২ সালের জুলাইয়ে প্রবাসী ও বাংলাদেশে অবস্থানরত শিক্ষানুরাগীদের উদ্যোগে নির্মিত জগন্নাথপুর উপজেলার কলকলিয়াস্থ শাহজাজালাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

অধ্যক্ষ আব্দুল মতিন ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদরগাঁও ইউনিয়নের খাগামুড়া গ্রামের মৃত ছয়েফ উল্লা ও মৃত রুবি বেগম'র দ্বিতীয় সন্তান। তাঁরই সহধর্মীনি মান্না বেগমও একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে জগন্নাথপুর উপজেলায় কর্মরত আছেন।

শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ.মান্নান, ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ, কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.কে.এম মখলেছুর রহমান ও  বাংলাদেশ মানবধিকার ইউনিটির জগন্নাথপুর শাখার সভাপতি সভাপতি শাহ্ নুরুল করিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন উচ্চ শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, গত শনিবার দুপুরে সুনামগঞ্জ সরকারী জুবলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত সভায় আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত  ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর আক্তার পান্না, জেলা শিক্ষা অফিসার নিজাম উদ্দিন, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত