০১ মার্চ, ২০১৭ ২১:২৯
মৌলভীবাজারের বড়লেখায় বিসিএল (বড়লেখা ক্রিকেট লীগ) এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয় মাঠে এ লীগের উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সিপিএ’র সাবেক সভাপতি ইমদাদুল ইসলাম সজল।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় কোয়াবের অর্থ সম্পাদক সুমন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কোয়াবের সভাপতি সালেহ আহমদ জুয়েল, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিসিএল’র সভাপতি সিপার আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর রেজাউল করিম রেজা, কোয়াবের সহ-সভাপতি সাইফুল আলম খোকন, ছাত্রনেতা আব্দুল কাদির পলাশ, জাহিদুল ইসলাম মতিন, জাহিদুল ইসলাম, বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, বিসিএল’র সাধারণ সম্পাদক আরাফাত শুভ, আতাউর রহমান, সামি আহমদ, আহমেদ সাদিক, ধারাভাষ্যকার আব্দুল ওয়াদুদ আদনান।
আপনার মন্তব্য