নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০১৭ ০১:৩৪

পাঁচ দিনের সফরে আজ সিলেট আসছেন শিক্ষামন্ত্রী

পাঁচ দিনের সফরে আজ (বৃহস্পতিবার) সিলেট আসছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বেলা দেড়টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি। আগামী সোমবার আবারও ঢাকায় ফিরে যাবেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের শিডিউল থেকে জানা যায়, আজ বিকাল ৩টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী। পরে সন্ধ্যা ৬টায় সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল খালিক মায়নের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন মন্ত্রী।

পরদিন শুক্রবার বিয়ানীবাজারে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ। রাতে সিলেট আলিয়া মাঠে আন্তর্জাতিক শানে রিসালাত মহাসম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী। এছাড়া আগামী শনিবার, রবিবার ও সোমবারও বিভিন্ন অনুষ্ঠানে থাকবেন তিনি। সোমবার বিকেলে ঢাকায় ফিরে যাবেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত