০৪ মার্চ, ২০১৭ ০২:২৬
সত্তর হাজার তরুণের মাঝে আলো ছড়িয়ে সিলেটে আজ শনিবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘আই হ্যাভ এ ড্রিম’ মোটিমেশনাল প্রোগ্রাম।
তরুণদরে মধ্যে সৎ উদ্দেশ্যের প্রণোদনা/উৎসাহ প্রদান এবং ক্যারিয়ার গঠনের লক্ষ্যে বিকাল ৩টায় রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠেয় এই আয়োজনে বক্তব্য রাখবেন প্রখ্যাত গীতিকার ও কর্পোরেট বক্তিত্ব আসিফ ইকবাল এবং সিলেটের কর কমিশনার ও মোটিভেশনাল বক্তা সৈয়দ মোহাম্মদ আবু দাউদ (বাদল সৈয়দ)।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একুশে ব্যাচের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান তরুণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপকভাবে প্রভাব ফেলবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
আপনার মন্তব্য