সিওমেক প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৭ ১২:১১

বগুড়ার ঘটনার জেরে ধর্মঘটে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা

বগুড়ার তিন ইন্টার্ন চিকিৎসককে শাস্তির প্রতিবাদে ধর্মঘট ডেকেছ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার সকাল থেকে সারাদেশের সাথে ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরাও অনির্দিষ্টকালের ধর্মঘটে নামে।

এতে ব্যাহত হচ্ছে এই হাসপাতালটির চিকিৎসাসেবা।

ওসমানী হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জানিয়েছেন, দুই দফা দাবিতে তারা ধর্মঘটে নেমেছেন।

দাবিগুলো হলো- বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকদের শাস্তি প্রত্যাহার করে তাদের নিজেদের কর্মস্থলে বহাল রাখা এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা প্রদান।

এই দাবি আদায় হওয়ার পূর্ব পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মুশফিকুজ্জামান আকন্দ ।

একই দাবিতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন করা হবে বলে জানিয়েছেন তিনি।

বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা এক রোগীর স্বজনদের মারধর করায় চারজনের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করে কর্তৃপক্ষ। এছাড়া ছয় মাস পরে তাদের চারটি ভিন্ন হসপাতালে ইন্টার্নশিপ করার শাস্তিও দেওয়া হয়।

ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায় সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহারে আলোটনা চলছে। অন্তত জরুরী বিভাগের সেবা অব্যাহতি রাখতে তাদের আমরা অনুরোধ করেছি।

এছাড়া অন্য চিকিৎসকদের সাথেও আমরা বসেছি। যাতে হাসপাতালের সেবা ব্যাহত না হয়।

আপনার মন্তব্য

আলোচিত