শ্রীমঙ্গল প্রতিনিধি

০৪ মার্চ, ২০১৭ ১৪:৩৪

শ্রীমঙ্গলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শুরু হয়েছে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

শনিবার (৪ মার্চ) স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বারিকা পাল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, বাডস মডেল কলেজের অধ্যক্ষ জাফর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন প্রমুখ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর যৌথভাবে এ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আয়োজন করেছে। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রদর্শনীতে স্কুল ও কলেজের ১৪টি স্টল স্হান পেয়েছে। এসব স্টলে প্রায় শতাধিক প্রকল্প প্রদর্শীত হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত