মাধবপুর প্রতিনিধি

০৫ মার্চ, ২০১৭ ১৩:০৫

মাধবপুরে ডিশ সংযোগকর্মী খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়ক থেকে দুলাল মিয়া (৩২) নামে স্যাটেলাইট ডিশ সংযোগকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ছাতিয়াইন এলাকায় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

নিহত দুলাল উপজেলার ছাতিয়াইন গ্রামের আছান মিয়ার ছেলে।

খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এএসআই ইব্রাহিম খলিল ঘটনাস্থলে গিয়ে দুলালকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ জানান, পুলিশ আহত অবস্থায় দুলাল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। তার বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে সেটি ছুরিকাঘাত। তবে উদ্ধারের সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও ম্যানিব্যাগ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী কিংবা ডাকাতরা তার উপর হামলা করেছিলো। আমরা এ ঘটনাটি তদন্ত করে দেখছি।

আপনার মন্তব্য

আলোচিত