নিজস্ব প্রতিবেদক

০৬ মার্চ, ২০১৭ ১৯:০২

মাধবপুরে ১৬ লক্ষ টাকা মূল্যের গাঁজা উদ্ধার, আটক ৪

র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭টি প্লাস্টিকের বস্তা থেকে ১৬০ কেজি গাজাসহ চারজনকে আটক করে।

সোমবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুর আলমের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর থানার উত্তর সুরমা গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. জসীম উদ্দিন (২৩), মৃত আলফু মিয়ার ছেলে মো. মিজান নিয়া (২৭), মো. দুদু মিয়ার ছেলে মো. লালা মিয়া (২২), মনতলা গ্রামের বিশ্বনাথ দেবের ছেলে পলাশ দেব (২১)।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা জানায়, দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আমদানি নিষিদ্ধ গাঁজা বিক্রয় করে আসছিল। নিষিদ্ধ গাঁজা অবৈধভাবে সীমান্ত এলাকা থেকে ক্রয় করে এবং পরবর্তীতে মজুদ করে বিক্রয় করতো।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা। উদ্ধারকৃত মাদক, ট্রাক এবং গ্রেপ্তারকৃত আসামীদের হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও র‍্যাব জানায়।   


আপনার মন্তব্য

আলোচিত