ওসমানীনগর প্রতিনিধি

০৬ মার্চ, ২০১৭ ২১:৩২

ওসমানীনগরে ভাইস চেয়ারম্যান পদে জয়ী বিএনপির গয়াছ মিয়া

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী গয়াছ মিয়া (ধানের শীষ প্রতীক)। মোট ৫২টি কেন্দ্রের মধ্যে সবক’টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৫৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। ৫২টি কেন্দ্র মিলিয়ে গয়াছ মিয়া পেয়েছেন ২৯৭০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস খান (তারা প্রতীক) পেয়েছেন ২১১৪৭ ভোট।

আপনার মন্তব্য

আলোচিত