গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৭ ১৫:০৭

জাফলংয়ে স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা

সিলেটের গোয়াইনঘাটে স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন স্বামী শ্যামল নায়াং।

সোমবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার জাফলংয়ের নকশিয়া পুঞ্জিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল নায়াং নকশিয়া পুঞ্জি এলাকার উচাই খাসিয়ার ছেলে ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা শেফাল জমিদারের বাবা।

স্থানীয়রা জানান, তিনদিন আগে শ্যামলের স্ত্রী মারা যান। স্ত্রী হারানোর শোক সইতে না পেরে সোমবার গভীর রাতে শ্যামল নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করেন। গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা শ্যামলের কক্ষে ছুটে যান। সেখানে গিয়ে তারা শ্যামলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত