গোয়াইনঘাট প্রতিনিধি

০৭ মার্চ, ২০১৭ ১৫:৪৯

গোয়াইনঘাটে জাল টাকাসহ এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ

সিলেটের গোয়াইনঘাটে জাল টাকার নোটসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

সোমবার (৬ মার্চ) রাতে উপজেলার ফতেহপুর বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার যতরপুর এর বাসিন্দা মৃত  সুরেশ রঞ্জনের ছেলে সুকেশ রঞ্জন দে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৯টার দিকে সুকেশ রঞ্জন দে জাল টাকা দিয়ে ফতেহপুর বাজারের একটি দোকান থেকে পণ্য ক্রয় করেন। এ সময় তার দেওয়া টাকা দোকানদারের সন্দেহ হলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বাজারে থাকা স্থানীয়রা এগিয়ে এসে জাল টাকা সনাক্ত করে তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে থানার সেকেন্ড অফিসার এস.আই বদিউজ্জামান ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা আটক সুকেশ রঞ্জন দেকে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় সুকেশের কাছে থাকা ১ হাজার টাকা মানের ৫টি ও ৫০০ টাকা মানের ১০টি জাল টাকার নোট জব্দ করেন।

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জাল টাকাসহ একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত