০৭ মার্চ, ২০১৭ ১৭:৪২
মৌলভীবাজারের বড়লেখায় দুটি রেস্টুরেন্ট ও তিনটি বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য বিক্রি, খাদ্যে কৃত্রিম রং ব্যবহার, বিএসটিআই অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ ও লেভেল ছাড়া খাদ্যপণ্য বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস।
ভ্রাম্যমাণ আদালত জনতা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, শাপলা রেস্টুরেন্টকে পাঁচ হাজার, বিছমিল্লাহ বেকারিকে পাঁচ হাজার, গ্রামীণ ফুডকে ৪০ হাজার ও শ্যামলী বেকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমীর বিশ্বাস জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়েছে।’
আপনার মন্তব্য