০৭ মার্চ, ২০১৭ ২১:২০
হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বন মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার নারায়নপুর গ্রামের হোসেন আলীর ছেলে আবেদ আলী (৪৫), নয়াপাড়া চা বাগানের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শ্যামল বুনাজীর ছেলে বরুন ব্যানার্জী (৪৫) ও কুঞ্জ র্যালির ছেলে বিশু র্যালি (৪৬) কে গ্রেপ্তার করে।
মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃতদের হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য