০৮ মার্চ, ২০১৭ ১৬:৩৯
নারী দিবসে ঢাকা-সিলেট রুটে বিশেষ একটি বিমান পরিচালনা করেছে বাংলাদেশ বিমান, যে বিমানের পাইলট থেকে সকল ক্রু'ই নারী।
বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ৮০ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে এসে ৩টা ২৩ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ বিমানের বিজি-০৬০৩ বিমানটি।
পরে দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড়ে যায় বিমানটি।
বাংলাদেশ বিমানের বোয়িং ৭৩৭-৮০০, বিশেষ এ ফ্লাইটের ক্যাপ্টেন হিসেবে ছিলেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সারওয়াত সিরাজ অন্তরা। এছাড়াও বিমানের বাকি ৬জন ক্রুও নারী।
এর আগে গত ৩মার্চ এয়ার ইন্ডিয়ার একইভাবে নারীদের দ্বারা পরিচালিত একটি বিশেষ ফ্লাইট দিল্লী-সান ফ্রান্সিস্কো রুটে পরিচালনা করে।
বিশেষ এ বিমান পরিচালনা নিয়ে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ তোড়জোড় থাকলেও সিলেট ওসমানী বিমানবন্দরে ছিল না কোন আয়োজন না সম্মাননা।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বলেন, বিশেষ এ বিমানটি কোন রকম ত্রুটি ছাড়াই সিলেট অবতরণ করে আবার ঢাকায় ফিরে গেছে।
বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ বিমানবন্দরকে কর্তৃপক্ষকে সাথে নিয়ে সিলেটে এ ফ্লাইট পরিচালনাকে ঘিরে নারী দিবসের বিশেষ আয়োজন করতে পারতো বলেও মন্তব্য করেন তিনি।
আপনার মন্তব্য