০৮ মার্চ, ২০১৭ ১৭:২৬
‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
বুধবার (৮ মার্চ) এ উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিস মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
সকাল ১০ টায় উপজেলা চত্বরের সামনে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
এতে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার প্রমুখ।
আপনার মন্তব্য