সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৭ ১৯:৩৪

নারী দিবসে ‘নারীকন্ঠ’ এর মোড়ক উম্মোচন

বিশ্ব নারী দিবসে ‘নারীকন্ঠ’ এর মোড়ক উম্মোচন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বের হওয়া র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক অতিক্রম করে সাড়ে ১১টায় আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠিত আলোচনা সভায় নারীকন্ঠের সম্পাদক নারীনেত্রী কবি শামীমা কালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারীকণ্ঠের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য সৈয়দা জৈবুন্নেসা হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী আসমা কামরান, জিরিক ইউনিভারসিটির লেকচারার জার্মান নারী গবেষক মাশা, ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক কবি লুৎফুন্নেসা হক লিলি, ফরেস্ট হিল স্কুলের শিক্ষিকা জাহেদা চৌধুরী, কবি জাহানারা বিলকিস, লেখক ও প্রযোজক সেলিনা চৌধুরী, আব্দুল গফুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক নাজমা আক্তার, কবি কামরুন্নাহার চৌধুরী শেফালী, কবি শেলী চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আব্দুল গফুর স্কুল এন্ড কলেজের সকল ছাত্রীবৃন্দ।

মুক্তিযোদ্ধা কাকন বিবিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে নারীকণ্ঠের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

সভা পরিচালনা করেন শিক্ষক জিয়াউল রহমান ও সাগুপ্তা, শিক্ষিকা সাগুফতা, মমতাজ বেগম, আসমা বেগম, তানজিনা বেগম, পারভিন বেগম, লাকি আক্তার, রাইসা বেগম, স্মৃতি রানী চন্দ্র, তামান্না আক্তার, সুশিলা দেবি, শারমিন আক্তার প্রমুখ।

সভায় কবি শামীমা কালাম সম্পাদিত ‘নারীকন্ঠ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত