বিশ্বনাথ প্রতিনিধি

০৯ মার্চ, ২০১৭ ১৭:১৭

সিলেট ‘তরুণ লীগ’ সম্পাদক ইমরানসহ ৩ জন কারাগারে

সিলেটের বিশ্বনাথে সাংবাদিকের দায়ের করা মারামারি মামলায় সিলেট জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বাবুলসহ একই পরিবারের ৩ জনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাকন দের আদালতে স্ত্রী ও ভাই-বোনসহ ৪ জন হাজিরা দেন।

এ সময় ইমরান হোসেন বাবুলের স্ত্রী মনোয়ারা পাখিকে বাদ দিয়ে তার ছোটভাই কামরুল হাসান জয়নাল ও ছোটবোন রাজবিন আক্তার সুমিসহ ৩ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী। ইমরান হোসেন বাবুল বিশ্বনাথ উপজেলার রামাপাশা ইউনিয়নের পুরানগাঁও (কোনাপাড়া) গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর বিকেলে বিশ্বনাথের পুরনাগাঁওয়ে তুচ্ছ ঘটনার জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে ইমরান হোসেন বাবুল পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিপক্ষের সেলিম আহমদসহ ৪ জন গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করার পর দীর্ঘ ১৫ দিন হাসপাতালে কাতরানোর পর কিছুটা সুস্থ হন। ঘটনার দুইদিন পর গত ২৭ সেপ্টেম্বর রাতে আহত সেলিমের ছোটভাই সাংবাদিক আব্দুস সালাম বাদী হয়ে ইমরান হোসেন বাবুলসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত