সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০১৭ ২১:৪৯

হোটেল শ্রমিক নেতা আবুল কালাম আজাদের শোকসভা

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ এর শোকসভা শুক্রবার বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
 
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার সভাপতি নুরুল হুদা সালেহ, এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সভাপতি এড. কুমার চন্দ্র রায়।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজাহান কবির, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ও বৃহত্তর ময়মনসিংহ আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এজাজুল হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলার সভাপতি বাদল সরকার, মৌলভীবাজার জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বগুড়া জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মঞ্জর হোসেন, বগুড়া জেলা হোটেল রেষ্টুরেন্ট সুইটমিট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল হক, চট্টগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি খায়রুল বসর, হোটেল শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাক নুরুল হোসেন, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।

বক্তারা বলেন, আপোষহীন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ এর লড়াকু জীবন থেকে শিক্ষা নিয়ে শ্রমিক অঙ্গণ থেকে দালাল সুবিধাবাদী প্রতিক্রিয়াশীল নেতৃত্ব পরিহার করে সৎ, সংগ্রামী আপোষহীন নেতৃত্ব প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

আপনার মন্তব্য

আলোচিত