জগন্নাথপুর প্রতিনিধি

১২ মার্চ, ২০১৭ ২২:০০

জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামী মা-ছেলে গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর রোববার (১২ মার্চ) তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার(১১ মার্চ) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ পুলিশ পরিদর্শক ( এস.আই) সাইফুল ইসলাম ও সহকারী উপ পুলিশ পরিদর্শক ( এ.এস.আই) শাহিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামে অভিযান চালিয়ে দুই সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হল চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রামের মৃত নৌশা মিয়ার স্ত্রী ময়না মতি (৪৫) ও তার ছেলে জাবেদ মিয়া (২৫) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ পুলিশ পরিদর্শক( এসআই) সাইফুল ইসলাম বলেন, দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী মা ও ছেলেকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত