জগন্নাথপুর প্রতিনিধি

১২ মার্চ, ২০১৭ ২২:২৭

জগন্নাথপুরে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারস্থ রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

রোববার (১২মার্চ) বিকেলে রাণীগঞ্জ ফুটবল ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি আনা মিয়া, তরুণ সমাজ সেবক রাজিব তালুকদার, পি.জি.পি নিউজ টুয়েন্টিফোর ডট কমের সম্পাদক গোলাম সারোয়ার, আয়োজক কমিটির সভাপতি মো: সুলেমান মিয়া, সহ সভাপতি আলিনুর রহমান, সাধারণ সম্পাদক হাসান তালুকদার, অর্থ সম্পাদক সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম, প্রচার সম্পাদক সৈয়দ আহমদ মনতাজ, ক্রীড়া সম্পাদক সোহাগ আহমদ, সদস্য হিমু তালুকদার প্রমুখ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে চিলাউড়া ফুটবল ক্লাব ও বাগময়না ফুটবল ক্লাব। খেলায় ৫-৪ গোলে জয় পায় চিলাউড়া ফুটবল ক্লাব। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চিলাউড়া ফুটবল ক্লাবের খেলোয়ার হিমু তালুকদার।

আপনার মন্তব্য

আলোচিত