ছাতক প্রতিনিধি

১৩ মার্চ, ২০১৭ ১৮:২৩

সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযানে দেশী মদ উদ্ধার

সিলেট-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে ১০ লিটার দেশী মদ উদ্ধার করেছে জয় কলস (বদীর গাও) হাইওয়ে পুলিশ।

সোমবার (১৩ মার্চ) ভোরে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে জয় কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই নানু মিয়া সিলেট-সুনামগঞ্জ সড়কের ডাবর নামক স্থানে অভিযান চালিয়ে এ মদ উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালিয়ে যায়।

এসআই নানু মিয়া জানান, এ ঘটনায় মাদক দ্রব্য আইনে যথারীতি মামলা দায়ের করা হবে ।

আপনার মন্তব্য

আলোচিত