সিলেটটুডে ডেস্ক

১৩ মার্চ, ২০১৭ ২২:৪২

আবারও পেছাল সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন

আবারও পেছাল সিলেট জেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ এপ্রিল।

সোমবার (১৩ মার্চ) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো এক বার্তায় সম্মেলন পেছানোর বিষয়টি জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এ নিয়ে দ্বিতীয়বার পেছানো হলো সম্মেলনের তারিখ। এর আগে ১৭ জানুয়ারি জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। তবে ওই তারিখে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পরে দ্বিতীয় দফায় ১৮ মার্চ সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত