১৪ মার্চ, ২০১৭ ১২:২৫
আজ মঙ্গলবার (১৪ মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
তিনি ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ (কোয়াব) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে পিসি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য হুইপ কাপ এন্ড প্রাইজমানি ক্রিকেট লীগের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন, সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, সংসদ সদস্য মো. হাছান ইমাম খান সোহেল হাজারী, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পৌরসভার মেয়র ফজলুর রহমান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমেদ জাবেদ প্রমুখ।
আপনার মন্তব্য