জগন্নাথপুর প্রতিনিধি

১৪ মার্চ, ২০১৭ ১৩:৪২

জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ৩

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন পথচারীসহ তিনজন।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে জগন্নাথপুর-আউশকান্দি সড়কের অনন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- পথচারী রহমত উল্লাহ (৭০), মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন (২২) ও মোটরসাইকেল আরোহী সাইফুর রহমান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে যায় এবং মোটরসাইকেলের চালক, আরোহী ও পথচারী আহত হন।

আহতদের মধ্যে রহমত উল্লাহ ও সাদ্দাম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর সামান্য আহত সাইফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত