সিলেটটুডে ডেস্ক

১৪ মার্চ, ২০১৭ ২১:২৭

সিলেটে কার্ল মার্ক্সের ১৩৪ তম মৃত্যুবার্ষিকী পালিত

সিলেটে নানা আয়োজনে কার্ল মার্ক্সের ১৩৪ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে “রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট”। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কার্ল মার্ক্সের অস্থায়ী পথিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৪টায় “রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট” এর পক্ষ থেকে  প্রথমে কার্ল মার্ক্সের অস্থায়ী পথিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে পুস্পস্তবক অর্পণ করে সিপিবি, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, সাম্যবাদী দল, উদীচী, যুব ইউনিয়ন, জাতীয় শিশু-কিশোর জোট সহ বিভিন্ন প্রগতিশীল দল ও সংগঠন।

পুস্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ,“রুশ বিপ্লবের শততম বার্ষিকী উদযাপন কমিটি, সিলেট” এর আহবায়ক এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য ও সদস্য সচিব অধ্যাপক ড. আবুল কাশেম।

এসময় উপস্থিত ছিলেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার মো: আরশ আলী, সিলেট জেলা সাধারণ সম্পাদক মো: আরিফ মিয়া, সাম্যবাদী দলের জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, জাসদ জেলা সভাপতি লোকমান আহমদ, ওয়ার্কাস পার্টি জেলার সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিকান্দর আলী, ন্যাপ সিলেট মহানগর সভাপতি ইসহাক আলী, বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, ওয়ার্কাস পার্টি জেলার সাধারন সম্পাদক সিকান্দর আলী,  সিপিবি জেলা সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ জেলা সাধারণ সম্পাদক কে.এ. কিবরিয়া, গণতন্ত্রী পার্টি জেলার সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট জেলার সভাপতি মিশকাত আহমদ মিশু, বাংলাদেশ হ্যোমিও পরিষদ সিলেট জেলার সভাপতি ডা: বীরেন্দ্র চন্দ্র দেব, সাম্যবাদী দলেরর নেতা অধক্ষ্য ব্রজ গোপাল চৌধুরী, আলাউদ্দিন আহমদ মুক্তা, জুনেদুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, উদীচী সাবেক জেলা সাধারণ সম্পাদক রতন দেব, যুব ইউনিয়নের জেলা সভাপতি খায়রুল হাসান, আজিজুর রহমান খোকন, এডভোকেট রনেন সরকার রনি, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, গোলাম রাব্বী চৌধুরী ওয়াফী প্রমূখ।

শেষে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘেষণা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত