বড়লেখা প্রতিনিধি

১৫ মার্চ, ২০১৭ ১৮:৪৭

বড়লেখায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ মার্চ) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আব্দুল্লাহ আল মামুন।

এতে কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ ছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, জেলা কৃষি উপ-পরিচালক মো. শাহাজাহান, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস ও রাহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক গোপাল দত্ত প্রমুখ। কৃষি প্রযুক্তি মেলায় ১৫টি স্টল দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ৮৪০ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এতে উফশি আউসের ক্ষেত্রে প্রত্যেক কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও সেচের জন্য নগদ ৪০০ টাকা এবং নেরিকা আউসের ক্ষেত্রে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, সেচ ও আগাছা দমন বাবদ নগদ ৮০০ টাকা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত