গোয়াইনঘাট প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৭ ১০:২৬

গোয়াইনঘাটে ফের দুই পাথর শ্রমিকের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন আকরাম মিয়া ও লেছু মিয়া। দুজনের বাড়ি সিলেটের টুকেরবাজার এলাকায়

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় সকালে নয়াবস্তি এলাকায় একটি গর্তে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানিয়রা জানান,  অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর উত্তোলনের সময় চারজন মাটি চাপা পড়ে।

এনিয়ে চলতি মাসে সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটলো।

অবৈধভাবে পাথর তুলতে গিয়ে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।  এখন ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে ।

আপনার মন্তব্য

আলোচিত