১৬ মার্চ, ২০১৭ ১৬:২৬
ওসমানীনগরে একটি মেছো বাঘ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোরে উপজেলার দয়ামীর ইউপির খাপন গ্রামের তোয়াহিদ আলীর মুরগীর খামারে মোরগ খেতে এসে পেতে রাখা ফাঁদে আটকা পরে মেছো বাঘটি।
বাঘ আটকের খবর পেয়ে বাঘটি এক নজর দেখতে এলাকার মানুষ শত শত তোয়াহিদ আলীর বাড়িতে ভিড় করেন।
তিন ফুট লম্বা ও দেড় ফুট উচ্চতার মেছো বাঘটি বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন কাছে হস্তান্তর করা হয়।
বন কর্মকর্তা ইমাম উদ্দিন বলেন, খাবার খেতে এসে মেছো বাঘটিকে ফাঁদে আটকা পড়ে। বাঘটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে উন্মুক্ত করে দেয়া হবে।
আপনার মন্তব্য