ওসমানীনগর প্রতিনিধি

১৬ মার্চ, ২০১৭ ১৮:১৫

সড়ক সংস্কারের দাবিতে ওসমানীনগরে মানববন্ধন

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার-নিজকরনসী সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এলাকাবাসীর ব্যানারে উপজেলার গোয়ালাবাজার করনসী সড়কের মুখে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে নিজকরনসী, জায়ফরপুর, জহিরপুর নুরপুর, তেরহাতী, পাটুলিপাড়া, নগরীকাপন, তালতলা, কছবুরাই গ্রামের সহস্রাধিক মানুষ অংশ নেয়।

ঘণ্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, আব্দুল মতিন, আবদাল মিয়া, সৈয়দ জাহান আলী, মকসুদ আলী, আপ্তাব আলী, দিলু মিয়া ,আবুল হোসেন, গনি মিয়া, শাহব উদ্দিন, রাসেল চৌধুরী রাজু, শাকিল আহমদ টিটু, পিয়ার আলী, রুহেল আহমদ, শহিদ মিয়া, ইমন আহমদ ও মালেক আহমদ প্রমুখ।

বক্তারা অবিলম্বে করনসী সড়ক মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানিয়ে বলেন, অন্যথায় দাবি আদায়ে এলাকাবাসী যে কোন ধরণের কঠোর কর্মসূচী গ্রহণ করতে বাধ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত