১৭ মার্চ, ২০১৭ ২১:৩১
সুনামগঞ্জের দিরাইয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৭ মার্চ (শুক্রবার) সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে থেকে একটি বনাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা গণ মিলনায়তন হলে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল'র সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, দিরাই থানার অফিসার্স ইনচার্জ আব্দুল জলিল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর রহমান।
অপরদিকে ১৭ মার্চ (শুক্রবার) দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় ড.জয়া সেনগুপ্ত, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিরাজদ্দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, দপ্তর সম্পাদক বিকাশ রায়, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, ছুরত মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, পৌর কাউন্সিলর সবুজ মিয়া, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সায়েল চৌধুরী, সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, ছাত্রলীগ নেতা অভি রায় সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য