নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ, ২০১৭ ১৫:৩২

নগরীর খাসদবীর থেকে হিযবুত তাহরীরের সদস্য গ্রেপ্তার

সিলেট নগরীর খাসদবীর এলাকা থেকে হিযবুত তাহরীরের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৯ মার্চ) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. আশরাফুল করিম খান। তিনি এয়ারপোর্ট থানার খাসদবীর এলাকার বন্ধন এফ/১৭ নিবাসী মো. ফজলুল করিম খানের ছেলে।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে আশরাফুল জানান, তিনি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সক্রিয় সদস্য। সরকার বিরোধী লিফলেট বিলি করার উদ্দেশ্যে বিপুল পরিমাণ লিফলেটসহ তিনি নিজ বাসভবনে অবস্থান করছিলেন। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে তিনি ও তাঁর সংগঠন গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল।

গ্রেপ্তারকৃত আসামিকে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত