১৯ মার্চ, ২০১৭ ১৮:২৬
মৌলভীবাজারের বড়লেখায় আগর-আতর শিল্প বিষয়ে কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির ও জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিনের মধ্যে এক মতবিনিময় সভা হয়েছে।
রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বড়লেখা উপজেলার আগর-আতর শিল্পের সামগ্রিক অবস্থা তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ আল মামুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রাজেশ চাকমা, সহকারী কমিশনার (ভূমি) সমীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সহিদুর রহমান, রাষ্ট্রদূতের দাপ্তরিক দোভাষী ও মিডিয়া অফিসার হামেদ জামিল হুসাইন, পাবলিক রিলেশন অফিসার আসাদুর রহমান (আসাদ), আগর-আতর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি আনসার আলী, মেসার্স বে অফ বেঙ্গলের সত্ত্বাধিকারী আব্দুল কবির প্রমুখ।
মতবিনিময় অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও আগর-আতর ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য