১৯ মার্চ, ২০১৭ ২২:১১
সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের জগন্নাথ জিউর মন্দিরের প্রাচীনতম মূর্তি ও স্বর্নালঙ্কার চুরি হয়েছে।
মন্দিরের বৈষ্ণব রাধারমন এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে মন্দিরের তালা ভেঙ্গে মন্দিরের ভেতরে থাকা ধাতব পদার্থের তৈরী গোপাল, রাধাকৃষ্ণ, শাল গ্রামপাথরসহ মোট ৪টি মুল্যবান মূর্তি ও ভক্তদের দানকৃত লক্ষাধিক টাকার স্বর্নালঙ্কার কে বা কারা চুরি করে নিয়ে যায়।
খবর পেয়ে রোববার দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আপনার মন্তব্য